ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে অবৈধ ড্রেজিং বন্ধে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
২২ জুলাই ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ণ • ৮২ বার পঠিত
মুরাদনগরে অবৈধ ড্রেজিং বন্ধে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে কৃষিজমি থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। সোমবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে "বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০" অনুসারে একজনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং অন্য দুইটি স্থানে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন এবং প্রায় দুই হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন