ঢাকা • ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

ভাস্কর্য বিরোধীতার আগে শিশু বলাৎকার বন্ধ করুন: ডা. জাফরুল্লাহ

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ৪:১৯ পূর্বাহ্ণ • ৮৪ বার পঠিত
ভাস্কর্য বিরোধীতার আগে শিশু বলাৎকার বন্ধ করুন: ডা. জাফরুল্লাহ
অনলাইন ডেস্কঃ
ভাস্কর্য নিয়ে কথা না বলে মাদ্রাসায় শিশু ধর্ষণ নিয়ে সোচ্চার হতে হেফাজতসহ ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আর ধর্মীয় নেতাদের প্রতি গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টুর আহবান সহনশীলতার বার্তা ছড়িয়ে দেয়ার। তবে,গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকির মতে, ভাস্কর্য ইস্যুতে আড়ালে যাচ্ছে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধীতা করছে হেফাজত ইসলাম কয়েক নেতাসহ ধর্মভিত্তিক কয়েকটি দল। বিএনপি বা তাদের জোটে থাকা ২০ দলের কেউই কথা বলছেন না। ভাস্কর্যের বিরোধীতার পেছনে ধর্ম নয় বরং অন্য কোন উদ্দেশ্য আছে কীনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মত মুক্তিযোদ্ধা ও গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টুর। তিনি বলেন,'ইসলামে আরও ভালো জিনিস আছে, উদারতার কথা, শান্তির কথা, গণতন্ত্রের কথা। এসব দিকে আমরা দুষ্টি দিতে পারি। আন্দোলন যদি এমন একটা ইস্যু নিয়ে সৃষ্টি হয়, যেটা আজকের দিনে গ্রহণযোগ্যতা রাখে না। একটা সংঘাতের সৃষ্টি কার হচ্ছে। এটা কোথা থেকে, কিভাবে হচ্ছে এবং কারা করছে এটি আসলে খুঁজে বের করা দরকার।' আর ধর্মীয় নেতাদের প্রতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর আহবান আগে নিজেদের ভুল শোধরানোর। রাজনীতি বিশ্লেষক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,'আলেমগণ আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে এই সব বিতর্কে জড়ানো উচিত না। আজকে মাদ্রাসার লোকেরা কেন বলাৎকারে জড়িত? এ থেকে কিভাবে জাতিকে রক্ষা করা যায়, সে ব্যাপারে হেদায়েত করা উচিত।' কোন জোটে না থাকলেও গণ সংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি সব সময় সোচ্চার সরকারের বিরুদ্ধে। কারো বিশ্বাসেই আঘাত দেয়ার পক্ষে নন তিনি। গণসংহতি আন্দোলন সভাপতি জোনায়েদ সাকি জানান,'যিনি মনে করেন যে, ভাস্কর্য মানেই মূর্তি তিনি সেদিকে যাবেন না। আর যদি ভাস্কর্যকে শিল্প ভাবছেন তারও তো স্বাধীনতা আছে, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তো তার নেই। ফলে এই জবরদস্তির জায়গা তো এখানে নেই। কে কিভাবে কি করছে সেটা জানিনা। তবে এই ইস্যু সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সেটাকে অনেকটাই আড়াল করছে।' সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন