ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃইদ্রিস মিলিটারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন সংস্করণ
২৫ এপ্রিল ২০২১, ২:৩০ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃইদ্রিস মিলিটারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃইদ্রিস মিলিটারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৷ ২০১৮ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি ৷ পারিবারিক সূত্রে যানা যায় বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী ১৯৪৩ সালে জিংলাতলী গ্রামের কাচারি বাড়িতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তিনি জিংলাতলী গ্রামের কাচারি বাড়ির মৃত আক্কাস আলীর দ্বিতীয় সন্তান, লেখাপড়া শেষ করে ১৯৬৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন ৷ ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে ২ নং সেক্টরে মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী ৷ ২নং সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল খালেদ মোশাররফের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাহার ৷ ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এই মুক্তিযোদ্ধা ৷ চাকরি থেকে অবসরে চলে আসার পর সরকারের পক্ষ থেকে প্রথমে সোমালিয়া পরে কুয়েতে যাওয়ার জন্য আহবান করলে, পারিবারিকভাবে আত্মীয়-স্বজনের আপত্তিতে সেই আহবানে সাড়া দিতে পারেননি তিনি ৷ ২০১৮ সালের ২৬এপ্রিল মধ্যরাতে ৭৫ বছর বয়সে এক স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী ৷ মৃত্যুর পর তাহার ওসিয়ত করা নিজ বাড়ির কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে ৷ দাফন কালে, তৎকালীন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অরবিন্দ বিশ্বাসের উপস্থিতিতে প্রথমে পুলিশ বাহিনীর একটি চৌকস দল ও পরে লেফটেন্যান্ট সাখাওয়াত হোসেনের নেতৃত্বে, সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে ৷ দাফন শেষে মরণোত্তর সালাম ও খোলা আকাশে ফাঁকা গুলি ছোড়ে তোপধ্বনি দেন সেনা সদস্যরা ৷ মৃত্যুর পর ২০১৯ সালের ২০ নভেম্বর সরকারের পক্ষ থেকে জিংলাতলী ৭নং ওয়ার্ডের প্রধান সড়কটি বীর মুক্তিযোদ্ধা জনাব সুবেদার মোঃ ইদ্রিস মিলিটারী সড়ক নামে নামকরণ হয়, তৎকালীন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর সড়কটি উদ্বোধন করেন ৷ উল্লেখ্য সেনাবাহিনীতে চাকরি করায় তাহার নিজ এলাকায়, ইদ্রিস মিলিটারী নামে পরিচিতি পান তিনি ৷ আজ এই বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিলিটারীর ছেলে সাংবাদিক সাইফুল্লাহ মাসুম জানান, তাহার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাহার বাড়ির মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে এবং তার বাবার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন