ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ সংবাদকর্মী

অনলাইন সংস্করণ
৩ মে ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ ৯০ বার পঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ সংবাদকর্মী
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ জন প্রবীণ ও নবীন সংবাদকর্মী। শুক্রবার কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ৭ সংবাদকর্মী হলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন ও সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন। এই ৭ জন সংবাদকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান সংবাদকর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন। কুরআন তেলওয়াত করেন আব্দুল আউয়াল। সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন , দৈনিক স্বাধীন ভোর পত্রিকার সম্পাদক সোহাগ মিয়াজি, সদস্য জামাল উদ্দিন দামাল, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার , কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, রবিউল বাশার , সাফি, শ্যামল বড়ুয়া, আলমগীর, দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, হাবিবুর রহমান মুন্না, মোস্তাফিজ, ওমর শরীফ বিধানসহ আরো অনেকে।

আরও পড়ুন