ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক

বিয়ে বাড়ির গেইট নিয়ে সংঘর্ষের মামলায় ৭৭ জন কারাগারে

অনলাইন সংস্করণ
১ নভেম্বর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ • ৬৭ বার পঠিত
বিয়ে বাড়ির গেইট নিয়ে সংঘর্ষের মামলায় ৭৭ জন কারাগারে
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়েবাড়ির গেইট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার কৃষ্ণনহর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান বাদী হয়ে ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা করে।ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, মামলার ১০৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে ২৭ জনের জামিন মঞ্জুর করে বাকি ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন