ঢাকা • ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে পূর্ব নোটিশ ছাড়াই ৪টি পরিবারকে উচ্ছেদ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

অনলাইন সংস্করণ
২৪ নভেম্বর ২০২০, ৪:২৮ অপরাহ্ণ • ৭৪ বার পঠিত
বাঞ্ছারামপুরে পূর্ব নোটিশ ছাড়াই ৪টি পরিবারকে উচ্ছেদ, খোলা আকাশের নিচে মানবেতর জীবন
সাজ্জাদ হোসেন শিমুলঃ
এটি কোন জলোচ্ছ্বাস, সুনামি, আইলা, সিডর বা হ্যারিক্যানের উলঙ্গ তান্ডব নয় এটি প্রায় ৫০ বছরের কষ্টের লালিত ভিটেমাটিতে বসবাস করা ৪ টি অসহায় পরিবারকে উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ এর দৃশ্য! শত বছর বয়সী ইলিয়াস মোল্লা বলেন আমার জায়গাজমি কিছুই নেই ৫০/৬০ বছর ধরে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষের নিকট থেকে জাকাত, ফেতরার টাকা ও অন্যের জমিতে কাজ করে গর্ত ভরাট করে এই বাড়ীটিকে বসবাস যোগ্য করে তুলেছি, ৩ ছেলে ২ মেয়ে পড়াশুনা করিয়ে মানুষ করে নিজে দাড়াবার চেষ্টা করেছি, এতো বছর পর আমাদেরকে কোন নোটিশ না দিয়ে প্রশাসন বাড়ীঘর ভেঙে দিল! এখন আমি কোথায় যাব? তার ছেলে মাওলানা জোনায়েদ আহমেদ বলেন, আমরা ইমামতি করে অনেক কষ্টের প্রায় ৫ লক্ষ টাকা দিয়ে দুটি ঘর তুলে ছিলাম, ঘরের বকেয়া টাকা এখনো দিতে পারিনি, আমাদের কোন মালামাল বের করার সুযোগ না দিয়ে পাকের ঘর, বাথরুমসহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি করেছে প্রশাসন। এখন আমাদের কোথাও যাওয়ার যায়গা নেই। হাসিয়া বেগম (৬৫) স্বামী মরহুম নুরুল ইসলাম মারা গেছেন প্রায় ৩৫ বছর আগে, তিনটি এতিম মেয়েকে প্রতিবেশীদের সহযোগিতায় লালন পালন করে বিয়ে দিয়েছেন, তার দুটি ঘর, গাছপালাসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের দেখে অশ্রুসিক্ত হয়ে তিনি বলেন আমার সব শেষ! এখন কোথায় যাব? ফিরোজা বেগম (৫৫),স্বামী মরহম মতিউর রহমান, মারা গেছেন ৫ বছর আগে ৩ ছেলে ২ মেয়ে নিয়ে বসবাস করেছেন অনেক বছর, তার দুটি বসত ঘর, পাকের ঘরসহ ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে তিনি জানিয়েছেন। শাহনাজ বেগম( ৪৮), স্বামী মরহুম মোবারক হোসেন মারা গেছেন ৩ বছর আগে ৩ ছেলে ২ মেয় নিয়ে এ বাড়িতে বসবাস করতেন তার তিনটি ঘর গাছ পালাসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ব্যপারে সাবেক জনপ্রতিনিধি সুনিল মেম্বার বলেন এ পরিবারগুলিকে আমি ৪০/৪৫ বছর ধরে দেখছি এখানে বসবাস করতেছে, সাবেক রহমান চেয়ারম্যান সাহেব ৭ টি পরিবারকে থাকার জন্য এ জায়গাটি দিয়েছিলেন। এ ব্যপারে ফরদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম বলেন দু'দিন আগে এসিলেন্ড অফিস থেকে আমাকে জানানো হয়েছে একটি বাড়ি উচ্ছেদ হবে আমাকে থাকতে হবে এতটুকু জানি, ক্ষতিগ্রস্তদের আগে নোটিশ দেওয়া হয়েছিল কিনা তা আমি জানিনা। এ ব্যাপারে অভিযোগকারী পারভীন আক্তার বলেন এটি মহাজন সম্পদ, পাকিস্তান সরকার আমার বড় আব্বাকে দিয়েছিলেন, সরকার বাদী কেইস হইছে, এক বছর ধরে তাদেরকে বাড়ি ছাড়তে বলা হচ্ছে তারা বাড়ি ছাড়েনি এ জন্য প্রশাসন এসে ভেঙে দিয়েছে, আগে নোটিশ দিয়েছে কিনা জানতে চাইলে পারভীন বলেন নোটিশ দেওয়া হয়েছে, আমার নিকট নোটিশ থাকবে কেন? তাদের নিকটেই আছে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর ইউএনও'র কাছে জানতে চাইলে তিনি জানান, উচ্ছেদ মামলা কর্তৃক মূলে উচ্ছেদ পরিচালনা করা হয়েছে। এটা ডিসি অফিস জানে আমাদের কিছুনা। এবং তাঁদেরকে একাধিকবার নোটিস করা হয়েছে বলে জানান তিনি। পরে "উচ্ছেদের পর থেকে তারা খোলা আকাশের নিচে অবস্থা করার কথা জানার পর" তিনি বলেন, তারা যদি গৃহহীন হয় তাহলে এসিলেন্ড অফিসে যোগাযোগ করলে আমরা যাচাই বাছাই করে ব্যাবস্থা নিবো।

আরও পড়ুন