ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

বাঞ্ছারামপুরে চালক'কে হত্যা করে অটোরিক্সাসা ছিনতাই

অনলাইন সংস্করণ
২০ জানুয়ারি ২০২৪, ১:৩০ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
বাঞ্ছারামপুরে চালক'কে হত্যা করে অটোরিক্সাসা ছিনতাই
  • ডেস্ক নিউজ:
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলী গ্রামে অটো-রিকসা চালক'কে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটো-রিকসা নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রের সদস্য হত্যাকারীরাী এই লোমহর্ষ জগন্য হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের গাওরাটুলী গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত সাকিব (১৩) একই ইউনিয়নের কলাকান্দি গ্রামের অসুস্থ্ মোঃ আফজাল মিয়ার ছেলে। পরিবারের কর্তা আফজাল মিয়া অসুস্থ্য কর্মঅক্ষম। তাই সংসারের অভাব অনটনের কারণেই এত অল্প বয়সে অটো-রিকসা চালিয়ে সংসারের হাল ধরে নিহত সাকিব। প্রতিদিনের মত গতকাল শুক্রবার অটোগাড়ি নিয়ে বের হয় সাকিব। সন্ধ্যার কোন এক সময়ে যাত্রীবেশি ২ জন মহিলা ও ১ জন পুরুষ এসে চরলহনীয়া থেকে বাড়ায় নিয়ে যায় সাকিবকে। এরপর থেকেই গাড়িসহ সাকিব নিখোঁজ হয়, সারা রাত খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি সাকিবের পরিবার। শনিবার (২০ জানুয়ারি) সকালে গাওরাটুলি গ্রামের কবরস্থান সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় সাকিবের লাশ দেখতে পায় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্য সহ থানা পুলিশ সাকিবের মরদেহ উদ্ধার করে। এসময় কাপর দিয়ে সাকিবের দুটি হাত বাধা অবস্থায় দেখা যায়। নিহতের বাবা আফজাল মিয়া বলেন, আমার ছেলে কে যারা হত্যা করেছে। তাদের কে আইনে আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হক। ঘটনাস্থলে নিহত সাকিবের বাবা,মা সহ পরিবারের লোকজনের আহাজারি আর কান্নায় ভারি হয়ে উঠে পরিবেশ। উপস্থিত জনতার চোখেও জল আর আহাজারি। শিশু সাকিবকে নৃশংসভাবে হত্যা করে তার অটোগাড়িটি নিয়ে যাওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানান এলাকাবাসী। বাঞ্ছারামপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন বলেন,সত্য উদঘাটন করার জন্য আমাদের পুলিশের টিম কাজ করছে।লাশ ময়নাতদন্তেট জন্য মর্গে পাঠানো হয়েছে। অতি শীঘ্রই রহস্য উদঘাটন হবে।

আরও পড়ুন