ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

বাঙ্গরায় আইজিপি'র নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম

অনলাইন সংস্করণ
২৮ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৬ পূর্বাহ্ণ ৪৯ বার পঠিত
বাঙ্গরায় আইজিপি'র নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম
বাঙ্গরা বাজার থানা প্রতিনিধিঃ
বিট পুলিশিং এর জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে। এই ধারণা সামনে রেখে বাঙ্গরা বাজার থানার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে বিট পুলিশিং। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বিট পু‌লি‌শিং গতিশীল করতে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনা ও বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের পরিচালনায় বাঙ্গরা বাজার থানাধীন ৫নং পূর্ব ধইর (পশ্চিম) ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দিক নির্দেশনা দিচ্ছেন বাংগরাবাজার থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হাটাশ বাজারের দোকানদার ও এলাকাবাসিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি। তিনি বলেন, জঙ্গী তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ইভটিজিং ও বাল্য বিয়ের মতো কাজগুলো প্রতিরোধ করতে নিরলশ ভাবে কাজ করছি আমরা। আমরা চাই, মাদ‌কের সা‌থে যে কারো অ‌বৈধ সং‌শ্লিষ্টতার প্রমাণ পে‌লে শীঘ্রই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুণ। উক্ত আলোচনার মূল বিষয় বস্তু ছিলো, প্রত্যেক বাজারে বাজারে পাহারাদারের ব্যাবস্থা, সিসি ক্যামারা স্থাপনাসহ ও এলাকার প্রতিটি ওয়ার্ডে চোর ডাকাত প্রতিরোধ কমিটি গঠন করা। এসময় উপস্থিত ছিলেন, হাটাশ ৪নং ও ৫ং ওয়ার্ড মেম্বারসহ এলাকাবাসি ও গন্যমান্য ব্যাক্তি বর্গ।  

আরও পড়ুন