ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

বাঙ্গরায় ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
২৮ ডিসেম্বর ২০২২, ৮:২৪ অপরাহ্ণ • ৬৭ বার পঠিত
বাঙ্গরায় ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক
  • বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
  প্রাইভেটকার ভর্তি গাঁজা পাচারকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে দিঘীরপাড় কাউনিয়া মুড়ি এলাকায় ১২ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ উপজেলা বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দাতপুর গ্রামের মোঃ বাবুল মোল্লার ছেলে জুয়েল রানা (২৩)। বাঙ্গরা থেকে বিষ্ণুপুর বাজার সড়ক পথে একটি সাদা প্রাইভেটকারে মাদকদ্রব্য গাঁজা বহন করিয়া যাওয়ার পথে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় দিঘীরপাড় কাউনিয়া এলাকায় ব্রিজের পাকা রাস্তার ওপর পৌঁছালে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করলে গাড়ী থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার পথে একজনকে আটক করে পরে প্রাইভেটকারটিতে তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেটকারটিকে জব্দ করে পুলিশ। বাঙ্গরা বাজার থানার (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে

আরও পড়ুন