ঢাকা ১১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ সরকারি টাকায় বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর

বাঙ্গরায় হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অনলাইন সংস্করণ
২০ অক্টোবর ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ণ ২৯ বার পঠিত
বাঙ্গরায় হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
আলম সামস্‌, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের অটোরিক্সা চালক সোহেল হত্যা মামলায় জিলানী(২২) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। বুধবার সকালে কোম্পানীগঞ্জ—নবীনগর সড়কের খামারগ্রাম এলাকায় চট্টগ্রাম থেকে নবীনগরগামী গোমতী এয়ারকন বাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার মেটংঘর গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা যায়, গতবছরের ২৯শে নভেম্বর সন্ধ্যায় কোরবানপুর থেকে যাত্রীবেশে ২জন অজ্ঞাত লোক সোহেলের অটোরিক্সায় উঠে দৌলতপুরের দিকে যায়। পরে রাত সাড়ে নটায় মুকলেশপুর এলাকার একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। সেসময় তার অটোরিক্সা, মোবাইলফোন ও টাকা গুলোও নিয়ে যায় ঘাতকরা। মামলার তদন্তকারী কর্মকতার্ বাঙ্গরাবাজার থানার পুলিশ উপ—পরিদর্শক (এসআই) মো: শাহনেওয়াজ জানান, প্রযুক্তির সহায়তায় ও মোবাইল ট্র্যাকিংয়ের আমরা ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করি। অটোরিক্সাটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই এরশাদ ও জিলানি দুজন মিলে হত্যা করে সোহেলকে। প্রকৃত আসামী জিলানীকে আটক করতে সক্ষম হই। এই মামলায় অপর আসামী এরশাদ কারাগারে আছে। বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সম্পূর্ন ক্লুলেস একটি হত্যার রহস্য উদঘাটনে সফল হয়েছি। অনেক চেষ্টার পর যাত্রীবাহী একটি বাস থেকে আমরা জিলানীকে গ্রেফতার করি। আটককৃত আসামীকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল—হাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত: গত বছরের ২৯শে নভেম্বর রাত সাড়ে ন’টার দিকে উপজেলার মুকলেশপুর এলাকার ধান ক্ষেত থেকে কোরবানপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সোহেল(৩০) নামের এক অটোরিক্সা চালকের গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন