ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন সংস্করণ
২৫ জুলাই ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ ১১৯ বার পঠিত
বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

বাঙ্গরা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের উদ্যোগে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ‘বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদ’-এর একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠন সূত্র জানায়, আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সাজ্জাদুল হোসাইন ফারুকী। এতে বক্তব্য রাখেন নাঈম বিন গোলাম জিলানী এতিমখানা মাদ্রাসার পরিচালক সৈয়দ মোহাম্মদ নাসিম, হাফেজ মাওলানা মোঃ আবু ইউসুফ এবং বাংগরা পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও রুহানি দরবার এতিমখানার সভাপতি মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সরকার ইকবাল নবীয়াবাদী।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদ পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান সরকার ইকবাল নাদিয়াবাদী-কে আহ্বায়ক এবং হাফেজ মাওঃ মোঃ আবু ইউসুফ-কে যুগ্ম-আহ্বায়ক মনোনীত করা হয়।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন, হযরত মাওঃ মোঃ সাজ্জাদুল হোসাইন ফারুকী, সৈয়দ মোহাম্মদ নাসিম, মোঃ খলিলুর রহমান (প্যানেল চেয়ারম্যান), জনাব মোঃ শাহাবুদ্দিন, জনাব মোঃ ফজলুল হক, হাফেজ মাওলানা জাকারিয়া, মোহাম্মদ রায়হান আবদুল্লাহ, মোহাম্মদ শাহ আলম, মোঃ আবদুল্লাহ।

নবাগত কমিটির নেতৃবৃন্দ এতিমখানাগুলোর সার্বিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন