ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কারবালার শোহাদাদের স্মরণে কুমিল্লায় শাহপুর দরবার শরীফের ঐতিহ্যবাহী স্মরণ মিছিল

অনলাইন সংস্করণ
২৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ ১৩৯ বার পঠিত
কারবালার শোহাদাদের স্মরণে কুমিল্লায় শাহপুর দরবার শরীফের ঐতিহ্যবাহী স্মরণ মিছিল

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে কুমিল্লায় শাহপুর দরবার শরীফের উদ্যোগে এক বিশাল স্মরণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেবের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে শাহপুর দরবার শরীফের ভক্ত-মুরিদসহ সর্বস্তরের সুন্নী আশেকে রাসূল (দ.) অংশগ্রহণ করেন।

প্রতি বছরের ন্যায় ৭ মহররম বিকেল ৩টা ২৪ মিনিটে শাহপুর দরবার শরীফে মাজার জিয়ারতের মাধ্যমে মিছিলের সূচনা হয়। এরপর হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে মিছিলটি শাহপুর দরবার শরীফ থেকে যাত্রা শুরু করে নগরীর তেলিকোনা, রাজগঞ্জ, মোগলটুলি ও কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে মিছিলটি কুমিল্লার হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী (রা.) দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে কারবালার মহান শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম মাস্টার, ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী, সেক্রেটারি আলহাজ্ব মো. শরিফুল ইসলাম আল কাদেরী, আলহাজ্ব মীর মোজাম্মেল হোসেন, মো. শহিদুল ইসলাম, প্রবাসী জিকরুল্লাহ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রিপন এবং জিকরুল্লাহ ইসলামিক কমিটি বুড়িচং আঞ্চলিক শাখার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, কারবালার শোহাদাদের আত্মত্যাগের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সত্য, ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর এই স্মরণ মিছিলের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা কারবালার আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন