ঢাকা • ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে হেফাজতের বিক্ষোভ

অনলাইন সংস্করণ
২১ মার্চ ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ • ৭৯ বার পঠিত
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে মুরাদনগরে হেফাজতের বিক্ষোভ
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তরা বলেন, ‘পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।’
মাও. আব্দুর রহমান এর সঞ্চালনায় সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাও: গাজী ইয়াকুব উসমানী,  মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা সদরের সভাপতি মুফতি আমীর হুসাইন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মাও. আশরাফুল ইসলাম, মাও: মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর, মাও: দিদার এলাহী প্রমুখ।

আরও পড়ুন