ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মবার্ষিকী কুবিতে ৭৫ টি বৃক্ষরোপণ

অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর ২০২১, ২:৫৭ অপরাহ্ণ ৮৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর ৭৫ তম  জন্মবার্ষিকী কুবিতে ৭৫ টি বৃক্ষরোপণ
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পেছনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী সংসদ সদস্য আরমা দত্তের ভার্চুয়ালি অংশ গ্রহণের মাধ্যমে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে ৭৫ টি বৃক্ষ রোপণ করা হয় এবং ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী সংসদ সদস্য আরমা দত্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য ২৫০০ টি চারাগাছ উপহার স্বরুপ প্রদান করেন। বৃক্ষরোপণের প্রাক্কালে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন, আজ তিনি বিশ্ব নেত্রী হিসেবে আবির্ভুত হয়েছেন। তার সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং সংসদ সদস্য আরমা দত্তকে ২৫০০ টি গাছ উপহার দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। ভার্চুয়ালি যুক্ত হওয়া আরমা দত্ত উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানান এবং কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদকে শ্রদ্ধভরে স্মরণ করেন এবং উপস্থিত সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করার অনুরোধ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ শাখা ছাত্রলীগের নেতৃবৃ্ন্দ।

আরও পড়ুন