ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ • ১২৫ বার পঠিত
কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, বাঙ্গরা (কুমিল্লা)

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার বাঙ্গরা উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রোটারি ক্লাব গুলশান এভিনিউ, ঢাকার উদ্যোগে এবং মমতাজ বেগম ফাউন্ডেশনের অর্থায়নে সম্প্রতি এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় উপজেলার গাঙের কুট হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫০০টি এবং পীর কাশিমপুর দাখিল মাদ্রাসায় ১০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনে পীর কাশিমপুর উত্তর পাড়ার পাকা সড়কের দুই ধারে আরও ১৫০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারি ক্লাব গুলশান এভিনিউর প্রেসিডেন্ট জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. সাহিদুল হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি সচেতনতা গড়ে তুলতে চাই।”

মমতাজ বেগম ফাউন্ডেশনের পরিচালক মো. সাহিদুল হোসেন সরকার জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফাউন্ডেশনটি চলতি বছর ইতোমধ্যে প্রায় ৩২টি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে কয়েক হাজার গাছের চারা বিতরণ করেছে। এছাড়া বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গত বছর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩ হাজার তালের বীজ বপন করা হয়।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। কর্মসূচি শেষে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন