ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশের বেশি

অনলাইন সংস্করণ
১১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশের বেশি
ডেস্ক রিপোর্টঃ পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে, পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা জানান ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে, দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার। ৪২টি পিয়ারের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও শেষ হয়েছে বলে জানান তিনি। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা থেকে মাওয়া এবং পাচ্চর হতে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করবেন যানচলাচলের জন্য। নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিশন গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন, যার মধ্যে বিএনপির প্রতিনিধিও ছিল। এখন নির্বাচন কমিশনে বিএনপি সমর্থিত প্রতিনিধি আছে, বিএনপির আমলে কমিশন গঠনে কখনো আওয়ামী লীগের নাম নেওয়া হয়নি। নির্বাচন কমিশন গঠন কিংবা বাতিলের এখতিয়ার সরকারের নয়, সময় হলেই রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নিবেন

আরও পড়ুন