ঢাকা • ৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর শাপলা কলি ও হ্যাঁ ভোটের পক্ষে গণমিছিল

অনলাইন সংস্করণ
১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ • ১১৪ বার পঠিত
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর শাপলা কলি ও হ্যাঁ ভোটের পক্ষে গণমিছিল
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলা কলি প্রতীক ও গণভোট হ্যাঁ এর পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে ওই গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়। গণমিছিলে অংশ নেন জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসেমর প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যার করা প্রার্থী মোফাজ্জল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলার যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ ও উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন