ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

দেবিদ্বারে সরকারি পুকুর থেকে মাটি উত্তোলন তিনটি ড্রেজার মেশিন ধ্বংস

অনলাইন সংস্করণ
৭ জুলাই ২০২১, ৭:৩১ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
দেবিদ্বারে সরকারি পুকুর থেকে মাটি উত্তোলন তিনটি ড্রেজার মেশিন ধ্বংস
দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে সরকারি একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভানী ইউনিয়নের স্বর্ণকার পাড়ার পুকুরে একটি ও আছাদনগরে অন্য একটি পুকুরে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় ড্রেজার মালিকসহ শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়। মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, ভানী ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছেন। স্থানীয় কৃষক ও বাসিন্দারা দীর্ঘদিন এমন একটি অভিযোগ করে আসছিলেন। অবশেষে অভিযানে নামেন এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দিন। স্থানীয়রা বলেন, মহসিন স্বর্ণকার, ইউপি সদস্য মোমিন, আবুল বাসার, রাব্বি, জাহাঙ্গীর, নূরুল ইসলাম, আলাউদ্দিনসহ একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভানী ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি, সরকারি পুকুর ও জলাশয় থেকে মাটি বিক্রি করে আসছেন। এতে স্থানীয় কৃষকদের ফসলি জমি নষ্টসহ পুকুর পাড়ের বাড়ি ঘর ধসে পড়ার আশংকা রয়েছে। এছাড়াও মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়রা বারবার বাঁধা দেওয়ার চেষ্টা করলেও বাঁধায় কোন কাজে আসছেনা। সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন বলেন, ভানী ইউনিয়নের বিভিন্ন স্পটে সরকারি পুকুর থেকে অবৈধভাকে বালু উত্তোলন করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটি কাটার যন্ত্র ও পাইপ নষ্ট করা হয়েছে। এরপরও যদি বালু উত্তোলন করা হয়, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন