ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

দেবিদ্বারে গৃহবধুর অর্ধ গলিত লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
৩০ এপ্রিল ২০২১, ৩:৫৬ পূর্বাহ্ণ • ৬৭ বার পঠিত
দেবিদ্বারে গৃহবধুর অর্ধ গলিত লাশ উদ্ধার
ফয়সাল মবিন পলাশঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভার বানিয়া পাড়া আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের (পুস্প কুঞ্জ) ভবনের ৪র্থ তলার বন্ধ ফ্লাটের তালা ভেঙ্গে এক মহিলার অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বৃহস্প্রতিবার ২৯ এপ্রিল রাত ১০ টায় তালা ভেঙ্গে ঐ নারীর (আনুমানিক ২৫) লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঐ দম্পতির বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এবং কুমিল্লায় চাকুরি করেন ও গত ১০ দিন আগে স্বামী –স্ত্রী পরিচয়ে ৫-৬ বছরের একটি বাচ্চা সহ স্ব-পরিবারে থাকার জন্য এই ফ্লাটটি ভাড়া নেয় বলে জানিয়েছে বাড়িওয়ালা। ভাড়া নেওয়ার পরেরদিন আসবাব পত্র এবং সম্পুর্ন ঠিকানা দেওয়া হবে বলা হয়েছিল। কিন্ত এর পরেরদিন থেকে স্বামীর দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ এবং রুমে তালাবদ্ধ ছিল। আজকে রুম থেকে দুর্গন্ধ আসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দড়জার তালা ভেঙ্গে লাশটি একটি খাটের উপর উপুর হয়ে পরে থাকতে দেখে এবং চলন্ত ফ্যানে একটি ওড়না বাধা ও শরিরের থেকে প্রচন্ড রক্তক্ষরনের আলামত দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবিদ্বার থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন