ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

অনলাইন সংস্করণ
৩০ এপ্রিল ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ ৪৮ বার পঠিত
দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত
  • ফয়সাল মবিন পলাশ:
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং একই উপজেলার নোয়াগাও ( জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে। রবিবার আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় এ গুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। গুলিবিদ্ধ অবস্থায় জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোয়াজ্জেম আহমেদ তাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে, আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। এদিকে ঘটনা পর গৌরীপুর বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এমন খবর শুনেছি। ঘটনার পর থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছে।

আরও পড়ুন