ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

ঢাবি ছাত্র হাফিজ হত্যার বিচারের দাবি কুবি শিক্ষার্থীদের

অনলাইন সংস্করণ
২৫ মে ২০২১, ৫:৫০ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
ঢাবি ছাত্র হাফিজ হত্যার বিচারের দাবি কুবি শিক্ষার্থীদের
কুবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র হাফিজুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ মে) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে হাফিজুর হত্যার প্রতিবাদে মানববন্ধন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খলিফার সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, “হাফিজুর রহমানকে কে বা কারা হত্যা করেছে এটি অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হোক। পরিবারের সন্তান হারানোর বেদনা কেবল তার স্বজনরা উপলব্ধি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত ক্যাম্পাসে কি করে লাশ পড়ে থাকে। আর সেটির সনাক্তকরন হয় ৮ দিন পরে। এখানে ষড়যন্ত্র লক্ষ্য করা যায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।” সংগঠনটির সাধারণ সম্পাদক আর কে শাওন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কসবা উপজেলার মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমানের ঘটনাটি আমাদের অবাক করেছে। নিখোঁজের আট দিনেও কিভাবে লাশ শণাক্ত হয় না! আমরা বলতে চাই এখানে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। একইসাথে এই ন্যাক্যারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। পূর্বাপর কী ঘটেছে না ঘটেছে, দেশবাসীর সামনে সেটি যেন উন্মোচন করা হয়।” এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ণ বিষয়ক সম্পাদক খায়রুল বাসার সাকিব, কার্যকরী সদস্য ইমতিয়াজ শাহারিয়াসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। প্রসঙ্গত, আট দিন নিখোঁজ থাকার পর গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র হাফিজুরের মরদেহ শনাক্ত করে পরিবার। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দায়ের কোপে ‘আত্মহত্যা’ করেছেন তিনি।

আরও পড়ুন