ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জননী মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৩ সেপ্টেম্বর ২০২০, ৯:১৩ অপরাহ্ণ ৬৮ বার পঠিত
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জননী মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জননী মেডিকেল সেন্টার প্রাইভেট লি.কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের হারুন ভ‚ইয়া মার্কেটের ওই প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাঈমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার উল্যাহ্, আরএমও ডা. গাজী মাহমুদুল হাসান, চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) দেলোয়ার হোসেন এর নেতৃত্বাধীন থানা পুলিশ।

আরও পড়ুন