ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ার হলে, পিলখানা হত্যাকান্ডের দায়ও শেখ হাসিনার: রিজভী

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ৮:৪৫ পূর্বাহ্ণ ৫৭ বার পঠিত
গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ার হলে, পিলখানা হত্যাকান্ডের দায়ও শেখ হাসিনার: রিজভী
ডেস্ক রিপোর্টঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় যদি খালেদা জিয়ার উপর বর্তায় তাহলে ২০০৯ সালে পিলখানায় বিডিআর সদরদপ্তরে নারকীয় হত্যাকান্ডের দায়ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্তায়। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। আজ (রোববার) (২৩শে আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক অনলাইন সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও। তাহলে আমিও বলি, ২০০৯ সালে পিলখানা বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডের দায়ও বর্তায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ তিনি সরকারের নেতৃত্বে ছিলেন। ২১শে আগস্ট সংক্রান্ত মামলায় ৬ বার তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ঘরের ছেলে কাহার আকন্দকে অবসর থেকে ডেকে নিয়ে এসে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। রিজভী বলেন, যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর, যা বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমাণিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে। তাদের সমর্থক দেশী-বিদেশী এজেন্টরাই এই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে জনগণ বিশ্বাস করে। উদ্দেশ্য, আওয়ামী লীগের প্রতি জনগণের সহানুভূতি সৃষ্টি করা এবং বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা।

আরও পড়ুন