ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

অনলাইন সংস্করণ
২২ জুলাই ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ ৯৬ বার পঠিত
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

দেশের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন "গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ"-এর সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র।

সংগঠনের সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে এই গুরুত্বপূর্ণ পদে ভূষিত করা হয়।
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

নতুন এই দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, "গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ তরুণদের নিয়ে মানবিক ও সামাজিক কল্যাণে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। এমন একটি সংগঠনের উপদেষ্টা পদের দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমি আমার মেধা, শ্রম ও অভিজ্ঞতা দিয়ে সংগঠনের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। তরুণেরা যেন সমাজ বিনির্মাণে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাব।"

এদিকে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র সংগঠনের উপদেষ্টা মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, তার দিকনির্দেশনা ও অভিজ্ঞতার আলোকেই সংগঠনটি ভবিষ্যতে মানবিক কল্যাণে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে।

আরও পড়ুন