ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

গাছের সাথে এ কেমন শত্রুতা! দুর্বৃত্তরা কাটলো ২০ শতক জমির লাউ গাছ

অনলাইন সংস্করণ
২৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ ৭৩ বার পঠিত
গাছের সাথে এ কেমন শত্রুতা! দুর্বৃত্তরা কাটলো ২০ শতক জমির লাউ গাছ
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর (কুমিল্লা) কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা এলাকার এক কৃষকের চাষ করা লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে মুরাদনগর উপজেলাও হোমনা উপজেলার সীমানাঘেষা তিতাস নদীর পাড়ের জমিতে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়ার নিজেরও নেই কোন জমি। অন্যের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সবজি চাষ করেন তিনি। এ বছরও একটি এনজিওর কাছ থেকে কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে আগাম সবজির চাষাবাদ করেছেন। রবিবার সকালে খেতে গিয়ে দেখেন তার জমির শত শত গাছ কাটা। মরে যাচ্ছে ৪০ দিন আগে জমিতে চাষ করা লাউ গাছ। এমন ন্যাক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ফসলের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। কৃষক ইব্রাহিম মিয়ার দাবি, লাউ চাষ করা জমিটি অন্য এক ব্যক্তি ভাড়া নিতে চেয়েছিলেন। জমিটি ভাড়া নিতে না পেরে, ক্ষুব্ধ হয়ে এই কাজ করতে পারেন বলে ধারণা তার। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হোমনা উপজেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। কৃষক ইব্রাহিম আরো জানান, কিছুদিন পরেই জমিতে চাষ করা গাছের লাউ গুলো বিক্রয়ের উপযোগী হত। আনুমানিক ২ লক্ষ টাকা বিক্রয় করা যেত চাষ করা লাউ। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেঙে চৌচির। কিছুক্ষণ পরপরই কান্নায় ভেঙে পড়ছেন কৃষক ইব্রাহিম। বারবার একটা কথাই বলছেন, এখন আমি এই কিস্তির ঋণ কিভাবে শোধ করব? আর সংসারের খরচইবা চালাবো কিভাবে? হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি তার নজরে এসেছে। সরেজমিনে পরিদর্শন শেষে ভুক্তভোগী কে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি রিপোর্ট প্রদান করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষককে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, বিষয়টা খুবই দুঃখজনক। একজন কৃষকের কষ্ট করে লাগানো গাছের লাউ বিক্রয়ের টাকায় হয়তো তার সংসার চলত। যে এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তার যেন বিচার হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণ করা হবে।

আরও পড়ুন