ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেল মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল

অনলাইন সংস্করণ
২৩ জুলাই ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেল মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

মামলা তদন্ত, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটনে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন পুরস্কৃত হয়েছেন। 

শনিবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্স শহিদ আরআই আব্দুল হালিম মিলনায়তনের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) জয়নাল আবেদীনের হাতে বিশেষ পুরষ্কারটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনে থুআই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুস চন্দ্র দাস প্রমুখ।

জানা গেছে, কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজারের নিপুন জুয়েলার্সে গত রোববার (১১ জুন) দুর্ধষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার ১১ ঘন্টার মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে জড়িত আসামিকে গ্রেপ্তার ও আসামির কাছ থেকে ৯ ভরি স্বর্ণ এবং নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তার আসামি আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যার মাধ্যমে মামলার রহস্য উদঘাটন হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের এ কৃতিত্বপূর্ণ কর্মের।

আরও পড়ুন