ঢাকা • ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৬, মোট আক্রান্ত ৩৮৬৪

অনলাইন সংস্করণ
৪ জুলাই ২০২০, ১:২৮ অপরাহ্ণ • ৬৬ বার পঠিত
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৬, মোট আক্রান্ত ৩৮৬৪

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৮৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের জানান, জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ১০৩০ জন আক্রান্ত হয়েছে। এছাড়া ২৪ ঘন্টা আক্রান্তের মধ্যে জেলার সদর দক্ষিণ উপজেলার ৫ জন, মুরাদনগর উপজেলার ৫ জন, হোমনা উপজেলার ৮ জন, চৌদ্দগ্রাম উপজেলার ১৯ জন, নাঙ্গলকোট উপজেলার ১ জন, দেবিদ্বার উপজেলার ৭ জন, মনোহরগঞ্জ উপজেলার ২ জন, বরুড়া উপজেলার ৮ জন, তিতাস উপজেলার ৪ জন, মেঘনা উপজেলার ৩ জন, দাউদকান্দি উপজেলার ২ জন, চান্দিনা উপজেলার ২ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন ২৮ জন।

উপজেলা আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৩৮ জন, মুরাদনগর ২৫৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১০৩০ জন, লাকসাম ২২৬ জন, চান্দিনা ২০৭ জন, তিতাসে ১০৩ জন, দাউদকান্দি ১৫০ জন, বরুড়া ১২৯ জন, বুড়িচং ১৭৭ জন, মনোহরগঞ্জ ১০৪ জন, ব্রাহ্মণপাড়া ৫৮ জন, নাঙ্গলকোট ২১৪ জন, হোমনা ১৪৯ জন, কুমিল্লা সদর দক্ষিণ ১২৩ জন,লালমাই ৫৯ জন, চৌদ্দগ্রাম ৩৩৭ জন, আদর্শ সদর ১৪৫ জন, মেঘনা ৩৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ২০ জন সহ মোট জেলায় আক্রান্ত ৩৮৬৪ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৯ হাজার ৮২৬ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ১৯০ জনের। এর মধ্যে ৩৮৬৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১০৬ জন এবং সুস্থ হয়েছে ১৬৪৬ জন।

আরও পড়ুন