ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

কুমিল্লায় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ যুবক আটক

অনলাইন সংস্করণ
৫ নভেম্বর ২০২২, ৯:২৩ পূর্বাহ্ণ • ৬৮ বার পঠিত
কুমিল্লায় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় দুই সংসদের সমর্থকদের সংঘর্ষকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রাস্তার মাথায় এলাকা থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং একটি মটরসাইকেল সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ৪ ডিসেম্বর ২০২২ ) সন্ধ্যায় ৭টার দিকে এসআই আব্দুল জব্বার ও এসআই নূরে আলমের নেতৃত্বে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগ রাস্তার মাথা পাঁচোড়া এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেলর গতিরোধ করে কাজী আবু হুরায়রা (৩০) নামের যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি মধ্যপাড়ার মৃত: আব্দুস সোবহানের ছেলে। তার ভাষ্যমতে জানা যায়,আশাবাড়ির সোহাগ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়ে পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা শহরে যাচ্ছিলেন। এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, খবর পেয়ে তদন্ত ওসি কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে জব্দকৃত মালামালসহ তাকে থানায় নিয়ে আসা হয়। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন