ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

কুমিল্লার লাকসামে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন সংস্করণ
২৭ জানুয়ারি ২০২১, ১:১০ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
কুমিল্লার লাকসামে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার লাকসামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫ টি খাবার হোটেলে ৮০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৭ জানুয়ারি) সকালে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। এ সময় লাকসাম বাইপাসে ফরিদ হোটেল এন্ড রেস্টুরেন্টে ১০হাজার, হাজী বিরিয়ানী ২০হাজার, হাজীর বিরিয়ানি ২০ হাজার, হাজী নান্না বিরানি ২০হাজার ও স্বদেশ রেস্তোরায় ১০ হাজার টাকাসহ মোট ৮০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম বলেন, ভোক্তাদের পুরাতন ভোজ্য তেল, অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি খাবার পরিবেশনের দায়ে তাদের এই জরিমানা করা হয়। আগামী দিনে ভোক্তাদের মানসম্মত ও ভেজালমুক্ত খাবার পরিবেশন করতে হবে। অন্যথায় এসব খাবার হোটেল সিলগালা করে দেয়া হবে।

আরও পড়ুন