ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লার মুরাদনগরে বিধবাকে ধর্ষনের দায়ে কারাগারে মুয়াজ্জিন

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে বিধবাকে ধর্ষনের দায়ে কারাগারে মুয়াজ্জিন
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে দুই সন্তনের জননী এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মুজিবুর রহমান(২৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত মুয়াজ্জিন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খাঁপুড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে। জানা যায়, ধর্ষণের শিকার বিধবার স্বামী ২০১৬ সালে সাত বছর ও সাড়ে চার বছরের দুটি সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তারপর ঐ সন্তানদের নিয়ে স্বাভাবিক ভাবে চলছিল তার সংসার। বিগত ২৫ দিন আগে ঐ মহিলা তার সন্তানকে মুক্তব পড়াতে পাশের বাড়ির বাচ্চাদের সাথে ঐ মসজিদের মুয়াজ্জিন মুজিবুরের কাছে মুক্তব পড়তে দেয়। বাচ্চাদের মুক্তব পড়ার সুবাদে মজিবুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ বিধবার সাথে শারীরিক সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে গত রবিবার ঐ মহিলা বিয়ের জন্য মজিবুর রহমানকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তিতে ঐ মহিলা কোন উপায় না পেয়ে সোমবার সকালে বাঙ্গরা বাজার থানায় এশটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করা হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষনের শিকার ঐ মহিলার অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন