ঢাকা • ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসের ১৮৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ

অনলাইন সংস্করণ
৯ আগস্ট ২০২০, ৪:০৮ অপরাহ্ণ • ৯৪ বার পঠিত
কুমিল্লার তিতাসের ১৮৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজার থেকে ১৮৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে তিতাস থানার এসআই মো. বিল্লাল হোসেন। শনিবার (০৮ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর আর আর ইনস্টিটিউশন মার্কেটে অভিযান চালিয়ে এ বিয়ার জব্দ করেন। তবে দোকানের মালিক কিংবা মাদক ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা যায়, ঘটনাস্থলে বাজার কমিটির সভাপতি আ. বাতেন সরকার রেনু মিয়া ও সাধারণ সম্পাদক মো. হাসান বশিরের উপস্থিতিতে দোকানের তালা ভেঙ্গে দোকানের ৪টি প্লাষ্টিকের বস্তা থেকে ১৮৪ ক্যান বিদেশি বিয়ার পাওয়া যায়। ওমর আলীর চা স্টলের পাশের দোকানটি স্কুলের নামের হলেও ব্যবহার করছেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. মুজিবুর রহমান। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান চৌধুরী ও ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আলী মেম্বার সাংবাদিকদের বলেন, দোকানের চাবি মুজিবুর রহমানের কাছে ছিলো, সে দোকানে কি ব্যবসা করেন তা আমরা জানিনা। রাতে মুজিবুর রহমানকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি দোকানে আসেননি। তিনি বলেন, আমি দূরে আছি। এই বিষয়ে তিতাস থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, এই বিয়ার ব্যবসার সাথে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে এবং মামলার প্রক্রিয়া চলছে।কয়েক বছর আগেও স্কুলের পাঠাগারে বিয়ার ব্যবসার অভিযোগ উঠেছিল। তখন সংবাপত্রে নিউজ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় হয়েছিল। তবে কর্তৃপক্ষ এ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন সুশিল সমাজ। স্কুলের স্থাপনা ব্যবহার করে মাদকের ব্যবসা জমজমাট। বিদ্যালয়টির দীর্ঘদিনের সুনাম নষ্টকারী কলঙ্কদের বিচারেরও দাবি জানান তারা।

আরও পড়ুন