ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

অনলাইন সংস্করণ
১৩ জানুয়ারি ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ • ৬৯ বার পঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুল ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী ছয় মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় ধর্ষক আলা উদ্দিনকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের পুর্ব আটগ্রামের মৃত আলী আক্কাসের পুত্র। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন। জানা গেছে, পূর্ব আটগ্রামের ওই স্কুল ছাত্রী তার ছোট বোনসহ গত বছরের ১৮ জুলাই বাড়ির পাশে আলা উদ্দিনের দোকানে কসমেটিকস্ কাজল কিনতে যায়। আলা উদ্দিন ছাত্রীর ছোট বোনকে একটি চুলের ব্যান দিয়ে বের করে দেয়। এরপর দোকান ঘরের দরজা বন্ধ করে আলাউদ্দিন ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও আলাউদ্দিন নিজ বসত ঘরে নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনার পর আলা উদ্দিন ছাত্রীকে প্রাণ নাশের হুমকি দেয়ায় সে এ বিষয়ে পরিবারের কাউকে কিছুই জানাইনি। আস্তে আস্তে ছাত্রীর শারিরীক নানাবিধ সমস্যাসহ পেট বেড়ে যাওয়ায় গত ১১ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাহমিনা আক্তার শেফাকে দেখানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার ছাত্রীকে ২৪ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্তা বলে জানিয়ে দেয়। বিলম্বে ঘটনাটি জানতে পারার সাথে সাথে থানায় মামলা করেন ছাত্রীর বাবা কুদ্দুস। পুলিশ মামলা গ্রহণের কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ধর্ষক আলা উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

আরও পড়ুন