ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ ১৮১ বার পঠিত
কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের কুমিল্লা জেলা সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ফোরামের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলা জুড়ে মাদ্রাসা শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সভায় সভাপতিত্ব করেন চোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব শফিকুল আমিন পাটোয়ারী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব এবং দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো. আলাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আসন্ন জেলা সম্মেলনকে সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে সফল করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফোরামের যুগ্ম মহাসচিব এবং কাজীয়াতল দক্ষিণপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান সরকার ইকবাল নবিয়াবাদী।

সভায় আসন্ন কুমিল্লা জেলা সম্মেলনের তারিখ, স্থান, পরিচালনা কমিটি গঠন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত প্রস্তুতিমূলক সভায় কুমিল্লার বিভিন্ন অঞ্চলের কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, অধ্যাপক এবং জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ মূল্যবান মতামত প্রকাশ করেন।

আরও পড়ুন