ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন সংস্করণ
৩ জানুয়ারি ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
অনলাইন ডেস্ক ​কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ জানুয়ারি) জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও চাষাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিইআরসি কর্তৃক নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানগুলো ১,৪৫০ টাকায় বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা এবং চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া সাংবাদিকদের জানান, অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি রোধে এই তদারকি অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ​অভিযানে জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন