ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লায় ফসলি জমির মাটি কাটায় জরিমানা

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২২, ৩:২১ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
কুমিল্লায় ফসলি জমির মাটি কাটায় জরিমানা
  • নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে ফসলি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক আবদুল গফুর মজুমদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রবিবার ২৫ ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। তিনি বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন, ফসলি জমির মাটি কাটা যাবে না। উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে দিনে ও রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছেন, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তাই অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরীন আক্তার জানান, ফসলি জমির টপসয়েল কাটা আইনত দন্ডনীয় অপরাধ। টপসয়েল কাটা রোধে প্রতিদিনেই বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের জরিমানা করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন