ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন"

কুবিতে দত্ত হল শাখা ছাত্রলীগের বৃক্ষরোপন

অনলাইন সংস্করণ
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ণ • ১৬৪ বার পঠিত
কুবিতে দত্ত হল শাখা ছাত্রলীগের বৃক্ষরোপন
কুবি প্রতিনিধি:
"মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান" এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগ। শনিবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলের চারা রোপণ করে হলের নেতা-কর্মীরা। এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দিপ্ত বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর মুক্তির সংগ্রামের মহানায়ক, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের ধারাবাহিকতায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি।’ এ সময় তিনি সবাইকে গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে আহ্বান জানান। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সকল নেতাকর্মীরা।

আরও পড়ুন