ঢাকা • ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

করোনা ভাইরাসে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যু

অনলাইন সংস্করণ
২৫ জুন ২০২০, ৬:১১ পূর্বাহ্ণ • ৬৫ বার পঠিত
করোনা ভাইরাসে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর মৃত্যু

সাজ্জাদ হোসেন শিমুলঃ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মো. ইদ্রিসুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩শে জুন) দিবাগত রাত ৪টায় তিনি মারা যান। ইদ্রিসুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার ইমতিয়াজ রহমান সবুজ।

গত ১৮ জুন থেকে অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে হাইকোর্ট থেকে বাদ পড়া ১০ জন অস্থায়ী বিচারপতিকে স্থায়ী নিয়োগের জন্য রিট আবেদন করেন এ আইনজীবী। ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাদের বহাল করে রায় দেন। তারা এখন হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিনা গ্রেপ্তারি পরোয়ানায় কাউকে আটক রাখা এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে তিনি রিট আবেদন করেন। এই রিট আবেদনে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয় যে, কাউকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ আদালতে হাজির করতে হবে। গ্রেপ্তার করা ব্যক্তির আত্মীয়-স্বজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে হবে। রায়ে নিম্ন আদালতের বিচারকদের জন্য ৯ দফা এবং পুলিশের জন্য ১০ দফা নির্দেশনা মানতে বলা হয়।

আরও পড়ুন