ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

হোমনায় জনতার হাতে ডাকাত আটক, পিটিয়ে থানায় সোর্পদ

অনলাইন সংস্করণ
২১ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫১ অপরাহ্ণ ২৫ বার পঠিত
হোমনায় জনতার হাতে ডাকাত আটক, পিটিয়ে থানায় সোর্পদ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ডাকাতিকালে মো.আমান উল্লাহ (২৫) নামের এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত ডাকাত মো. আমান উল্লাহ হোমনা পৌর সভার বাগমারা গ্রামের মো. মহাসিন মিয়ার ছেলে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডাকাতের একটি গ্রুপ দুলালপুর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে ডাতাতি করতে গেলে গ্রামের লোকজনের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। এসময় এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এতে মবিন চৌধুরী ও ছোটন নামের দুইজন আহত হয়। পরে গণধোলাই দিয়ে থানায় খরব দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাতকে থানায় নিয়ে আসে । হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সেই মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন