ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন

হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা

অনলাইন সংস্করণ
১২ ডিসেম্বর ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ণ ১৮৮ বার পঠিত
হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় শান্ত চন্দ্র দাস (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে হোমনা পৌরসভার কারারকান্দিুবাহেরখোলা রোডের পাশের ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শান্ত চন্দ্র দাস উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, তার ছেলে নিয়মিত অটোরিকশা চালাত। বৃহস্পতিবার বিকেলে ‘টিপ মারতে’ বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাত ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে ফেসবুকে অজ্ঞাত লাশ উদ্ধারের ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে তারা শান্তকে সনাক্ত করেন। তিনি অভিযোগ করেন, অটোরিকশা ছিনতাই করতেই দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করেছে। তিনি প্রশাসন ও রাষ্ট্রের কাছে ছেলের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন