ঢাকা ১৪ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

অনলাইন সংস্করণ
১৩ জুলাই ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ ৩২ বার পঠিত
হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

অনলাইন ডেস্ক: 

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। মামলায় এক কিশোরকে (১৬) আসামি করা হয়। সে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। 

এর আগে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বাড়ির পাশে একটি মক্তব পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত কিশোরের ছোট বোনও পড়ে। রোববার সকালে ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হলেও তারা মসজিদেই অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তার ছোট বোনকে বাড়িতে নিয়ে আসে। এরপর সে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে রওনা হয়। তবে তাকে বাড়িতে না নিয়ে মক্তবের পাশের একটি জরাজীর্ণ টিনশেডের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এক পথচারী ভুক্তভোগীর চিৎকার শুনে ঘরে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়। 

স্থানীয় মাতব্বর প্রথমে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর বাবা জানতে পেরে বিকেলে থানায় যান এবং লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায় এবং রাত ১০টার দিকে মামলাটি নথিভুক্ত হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মা অসুস্থ থাকায় কথা বলতে রাজি হননি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।

আরও পড়ুন