ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

স্বাস্থ্যবিধি মেনে কুবিতে স্নাতক -স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শুরু

অনলাইন সংস্করণ
২০ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ • ৫৯ বার পঠিত
স্বাস্থ্যবিধি মেনে কুবিতে স্নাতক -স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শুরু
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে থাকা স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্যমতে, প্রথম পর্যায়ে ৮ বিভাগের আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে, যা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে বাকি থাকা বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে বসানো হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি ১০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি সকালে এসেই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি থাকা বিভাগগুলোর পরীক্ষাও স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন