ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

শ্রদ্ধা ও ভালোবাসায় নার্গিস আফজালকে চিরো বিদায়

অনলাইন সংস্করণ
১৩ জুন ২০২৪, ৬:২০ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
শ্রদ্ধা ও ভালোবাসায় নার্গিস আফজালকে চিরো বিদায়
  • নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার বরেণ্য রাজনীতিবিদ ও প্রয়াত অধ্যক্ষ আফজল খানের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজালকে অশ্রুসিক্ত বিদায় জানালো কুমিল্লাবাসী। বৃহস্পতিবার (১৩ জুন) বাদ জোহর নগরীর মডার্ন কমিউনিটি সেন্টার মাঠে জানাজা শেষে তাকে গোবিন্দপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মো. আবদুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে বুধবার (১২ জুন) রাত পৌনে ১১টায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ দিন ধরে তিনি কুমিল্লা মডার্ন হাই স্কুল ও শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র কন্যা আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

আরও পড়ুন