ঢাকা ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

শেরপুরে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহবধূ আটক

অনলাইন সংস্করণ
২৭ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৭ পূর্বাহ্ণ ৪৬ বার পঠিত
শেরপুরে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহবধূ আটক
ডেস্ক রিপোর্টঃ শেরপুরের শ্রীবরদীতে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রাবেয়া আক্রার ঝুমুরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের খামারিয়াপাড়া এলাকার একটি ছয়তলা বাসা থেকে তাকে আটক করা হয়। নির্যাতনের শিকার ওই গৃহকর্মীর নাম সাদিয়া উরফে ফেলি। সে শ্রীবরদী পৌর এলাকার মুন্সিপাড়া এলাকার কৃষক সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, ১১ মাস আগে সাদিয়াকে গৃহকর্মী হিসেবে আনে ওই গৃহবধূ। কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে তাকে নিয়মিত নির্যাতনের অভিযোগ করে পরিবার। সম্প্রতি সাদিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। শুক্রবার রাতে ৯৯৯ এ কল দিয়ে অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহবধূকে আটক করা হয়েছে। পরে চিকিৎসার জন্য সাদিয়াকে শ্রিবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নতর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন