ঢাকা ১০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী-সন্তানসহ নিহত ৫ সরকারি টাকায় বন্ধ বিদেশ ভ্রমণ ও গাড়ি কেনা মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬

শেখ হাসিনার জন্মদিনে কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর ২০২১, ১:২২ অপরাহ্ণ ৩২ বার পঠিত
শেখ হাসিনার জন্মদিনে কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল
রকিবুল হাসান, কুবি প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল সহকারে ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন, আজকে মোদের খুশীর দিন ইত্যাদি স্লোগানে দিতে থাকে। এ সময় শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের অহংকার। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। আমরা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আজকে আমি এবং আমার সংগঠনের খুশির দিন। আমি সকল নেতাকর্মীদের কাছে আহ্বান করতে চাই। জননেত্রী শেখ হাসিনার অর্জনকে জাতির সামনে আরও বেশি বেশি তুলে ধরতে হবে। কর্মসূচিতে কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন