ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
৬ জুলাই ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ • ১০২ বার পঠিত
ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর শশীদল পূর্বপাড়া এলাকায় বোনের ভাড়া বাসা থেকে মো. জুনায়েদ (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জুনায়েদ একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়তেন। বেশ কয়েক দিন আগে মা-বাবার সঙ্গে অভিমান করে তিনি শশীদলে তাঁর বোনের ভাড়া বাসায় এসে ওঠেন।

সোমবার(৬ জুলাই) গভীর রাতে বাসার বাথরুমে তোয়ালে রাখার স্ট্যান্ডের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন জুনায়েদ। দীর্ঘ সময় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে নিচে নামানো হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন