ঢাকা • ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৭ নভেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ণ • ৬৪ বার পঠিত
শার্শায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ১০০বোতল ফেনসিডিলসহ আনিছুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরের দিকে কাশিপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক আনিছুর উপজেলার কাশিপুর গ্রামের খায়রুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ডিবি পুলিশ পরিদর্শক  মাসুম কাজী, (এসআই) চন্দ্র কান্ত গাইন, (এএসআই) এসএম এরশাদ হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর (পূর্বপাড়া) শাহাজান এর বাড়ির সামনে তিন রাস্তার মোড় কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন