ঢাকা ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন

শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রতারণা, মূলহোতাসহ গ্রেপ্তার ৭

অনলাইন সংস্করণ
১০ অক্টোবর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ণ ৩৪ বার পঠিত
শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রতারণা, মূলহোতাসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক:
স্বামী সেনা কর্মকর্তা। শান্তিরক্ষী মিশনে গিয়ে নিহত হয়েছেন। সরকার থেকে অনুদান পাচ্ছেন কোটি টাকা। ভ্যাট হিসেবে ব্যাংকে ১০ লাখ টাকা জমা দিলেই অনুদানের কোটি টাকা উত্তোলন করা যাবে। প্রথমে বাসা ভাড়া নিয়ে বাড়ি মালিক কিংবা প্রতিবেশীর কাছে এমন মিথ্যা তথ্য দিয়ে সেনা কর্মকর্তার ভুয়া স্ত্রী সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছেন একটি চক্র। গতকাল ৯অক্টোবর কুমিল্লা ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে তিন নারী ও চার পুরুষসহ চক্রের ৭ সদস্যকে গ্ৰেফতার করেছে র‍্যাব। আটকের পর স্ত্রী সেজে প্রতারণা চক্রের মূলহোতা নুসরাত জাহান জান্নাত এবং সহযোগী ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ অক্টোবর সকাল ১২টায় কুমিল্লা র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছে র‍্যাব। ব্রিফিংয়ে প্রতারণার এমন অভিনব কৌশলের তথ্য উল্লেখ করে কুমিল্লা র‍্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত দুই বছর যাবত নুসরাত জাহান জান্নাতের নেতৃত্বে চক্রটি মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। হাসিনা বেগম, সালমা মির্জা ও বিল্লাল হোসেন নামে তিন ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে গত ২০ আগস্ট থেকে অনুসন্ধান চালিয়ে চক্রের এ সাত সদস্যকে গ্ৰেফতার করা হয়েছে। আরো কিছু সদস্য পলাতক রয়েছে।

আরও পড়ুন