ঢাকা ২৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; সাবেক চেয়ারম্যান রেজাউল নিহত

অনলাইন সংস্করণ
২৫ নভেম্বর ২০২০, ৩:১২ অপরাহ্ণ ৩৭ বার পঠিত
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা; সাবেক চেয়ারম্যান রেজাউল নিহত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় নারকেল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যশোর সদরের রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান (৫৫) নিহত হয়েছেন।বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মহাসড়কের কীত্তিপুর ট্রাক টারমিনাল মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেজাউল সদর উপজেলার রামনগর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী হাবিল উদ্দীন (৫২) মারাত্মক আহত হয়েছেন। নিহত রেজাউল হাসানের ভাতিজা মাসুদ আহমেদ জানান,তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে একটি রাস্তার কাজ দেখাশুনা করে ফেরার সময় কীত্তিপুর ট্রাক টার্মিনাল মসজিদের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নারকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। নিহত রেজাউল হাসান ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানার বড় ভাই। নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান,রেজাউল হাসান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নিহত হওয়ায়।কারর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন