ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, শিক্ষার্থী নিহত

অনলাইন সংস্করণ
২২ অক্টোবর ২০২০, ৯:৩০ পূর্বাহ্ণ • ৬৭ বার পঠিত
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, শিক্ষার্থী নিহত
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাওন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রিফাত নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার কৃর্ত্তিপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত শাওন ঝিকরগাছা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী সাইদুল ইসলামের ছেলে ও ঝিকরগাছা সরকারী শহীদ মশিয়ুর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিহতের বাবা সাইদুল ইসলাম জানায়,শাওন ও তাদের দোকানের কর্মচারী রিফাত বিকেলে ঝিকরগাছা বাজার থেকে কৃর্ত্তিপুর ঝাউদিয়া বাড়ির দিকে যাচ্ছিল।পতিমধ্যে যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কৃর্ত্তিপুর ইসলাম মার্কেটের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা বেগতিক দেখে থেকে এ্যাম্বুলেন্সে শাওনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।রিফাত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।এদিকে শাওনের অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন