ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

যশোরে মার্কিন ডলারসহ দুই পাচারকারী আটক

অনলাইন সংস্করণ
২০ ডিসেম্বর ২০২০, ৪:০১ অপরাহ্ণ ৫২ বার পঠিত
যশোরে মার্কিন ডলারসহ দুই পাচারকারী আটক
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৫ লক্ষ মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার নাভারন উলাশি পাকা রাস্তা উপর থেকে এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব উপজেলার খাগুড়ীয়া গ্রামের রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)। বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল উপজেলার নাভারন উলশী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ তাদেরকে আটক করা হয়।পরে প্রাইভেটকারের দরজায় ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লক্ষ মার্কিন ডলার পাওয়া যায়। যার আনুমানিক সিজারমূল্য ৪কোটি ৪০ লক্ষ ৫ হাজার,৩শত টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন